Read more
ঢাকায় এসেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের অভিনেতা বুরাক ঔজচিভিত। শুক্রবার ঢাকায় এসেছেন তিনি। আজই বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে গত ২৩শে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা নিজেই জানান, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। শীর্ষস্থানীয় কনজিউমার ডিউরেবলস কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের রূপান্তর যাত্রায় ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে বুরাক ঔজচিভিতের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্কের এ অভিনেতা ভিডিও বার্তায় তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন বিজয়ী (উরাধুরা ফ্রাইডে ক্যাম্পেইনে) পেয়ে গেছেন বলে ঘোষণা করেন। বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণে শুভেচ্ছা বার্তায় আরও বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। একটি স্বয়ংক্রিয় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ‘বুরাক স্পেশাল সিঙ্গার উরাধুরা ফ্রাইডে’-এর ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকার শান্তিনগরের মিসেস নাদিয়া আফসানা। সিঙ্গার বাংলাদেশ তার ভক্ত এবং গ্রাহকদের জন্য প্রিয় অভিনেতার সঙ্গে দেখা ও শুভেচ্ছা জানানোর আরও বড় সুযোগ দিচ্ছে। ১৯ থেকে ২৬শে মে’র মধ্যে দেশব্যাপী যেকোনো সিঙ্গার বেকো স্টোর এবং অনলাইন থেকে ভোক্তারা যেকোনো পণ্য কিনে ভাগ্যবান বিজয়ী হিসেবে বুরাক ঔজচিভিতের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
এ তারকা সিঙ্গার বাংলাদেশের সঙ্গে তার সমঝোতার অংশ হিসেবে একাধিক কার্যক্রমে অংশ নিবেন।





















0 Reviews